ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উত্তর সাইপ্রাসে ২৬৭ যাত্রী নিয়ে ফেরি ডুবে নিহত ৮, নিখোঁজ ১৮

উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে ২৬৭ জন আরোহী নিয়ে একটি ফেরি ডুবে অন্তত ৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে সমুদ্রে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রয়টার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪১ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১৮ জন এখনো নিখোঁজ। রোববার স্থানীয় সময় দুপুরে কিরেনিয়া বন্দর থেকে তুরস্কের তাসুজু বন্দরের উদ্দেশে যাত্রা করার কিছুক্ষণ পর ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে। পরে সেটি উল্টে যায়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হয়নি। [BANGVIEWS-POST:4818]দুর্ঘটনার পর ফেরিটির ক্যাপ্টেন ও সাতজন ক্রু সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উদ্ধার অভিযানে তুরস্ক ও উত্তর সাইপ্রাসের কোস্টগার্ড এবং হেলিকপ্টার অংশ নিচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল, দুর্ঘটনার কিছুক্ষণ আগে ফেরিটিতে বড় ঢেউ আঘাত করেছিল। তবে কর্তৃপক্ষ এখনো এটিকে দুর্ঘটনার চূড়ান্ত কারণ হিসেবে নিশ্চিত করেনি। তদন্ত চলছে। সূত্র: রয়টার্স

উত্তর সাইপ্রাসে ২৬৭ যাত্রী নিয়ে ফেরি ডুবে নিহত ৮, নিখোঁজ ১৮