ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারির এক্স অ্যাকাউন্ট স্থগিত

ইয়েমেনের হুথি মুখপাত্র ইয়াহিয়া সারির সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। তার প্রোফাইলে প্রবেশ করলে বর্তমানে অ্যাকাউন্টটি স্থগিত থাকার বার্তা দেখা যাচ্ছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, কী কারণে ইয়াহিয়া সারির অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।[BANGVIEWS-POST:3656]অ্যাকাউন্ট স্থগিত হওয়ার আগে এক্সে ইয়াহিয়া সারির অনুসারীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২১ হাজার ৫০০।হুথিদের সামরিক কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন ঘোষণা ও বিবৃতি নিয়মিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন সারি। তবে তার অ্যাকাউন্ট স্থগিতের পেছনে এক্সের কোন নীতি বা নিয়ম প্রযোজ্য হয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।সূত্র: মিডল ইস্ট আই

হুথি মুখপাত্র ইয়াহিয়া সারির এক্স অ্যাকাউন্ট স্থগিত