ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বালিপাড়া ব্রিজে অবৈধ টোল আদায় বন্ধ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ব্রিজে অবৈধভাবে টোল আদায় বন্ধ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় টোল আদায় কার্যক্রম বন্ধ হয়। এরপর সড়ক অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা।স্থানীয়দের ভাষ্য, ত্রিশাল-নান্দাইল সড়কের বালিপাড়া ব্রিজে টোল আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ও পরিবহন চালকরা নান্দাইল-ত্রিশাল সড়ক অবরোধ করেন।অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরিস্থিতি বিবেচনায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশনায় ব্রিজের টোল আদায় কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়।ঘোষণার পর আন্দোলনকারীরা সড়ক থেকে অবরোধ তুলে নেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়। টোল আদায় বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা।এক পরিবহন চালক বলেন, ব্রিজের নামে জোর করে টাকা আদায় করা হচ্ছিল। টোল বন্ধ হওয়ায় তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আহমেদ জানান, বালিপাড়া ব্রিজে টোল আদায়ের কোনো অনুমোদন নেই। যারা সেখানে টাকা আদায় করছিল, তারা অবৈধভাবে এ কাজ করেছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, অবৈধ টোল আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

তথ্য প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে বালিপাড়া ব্রিজে অবৈধ টোল আদায় বন্ধ