ট্রাম্পকে এরদোগান: ইরান ইস্যুতে আলোচনার পথ খোলা রাখুন
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।মঙ্গলবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তিনি এ আহ্বান জানান।তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে ট্রাম্পকে জানিয়েছেন এরদোগান। একই সঙ্গে দুই পক্ষের আলোচনা পুনরায় এগিয়ে যাবে এবং শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।[BANGVIEWS-POST:3917]ইরানের সীমান্তবর্তী দেশ তুরস্ক দীর্ঘদিন ধরেই সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশটি যুক্তরাষ্ট্র, ইরানসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।এরদোগান ও ট্রাম্পের ফোনালাপের আগে এক ইরানি কর্মকর্তা জানিয়েছিলেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনা থমকে যাওয়ায় তেহরান নতুন সামরিক প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ওয়াশিংটনও অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আগ্রহী নয় বলে জানিয়েছে।এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্যোগও স্থবির হয়ে পড়েছে। তুরস্ক দ্রুত এই নৌপথ খুলে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।ফোনালাপে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পাশাপাশি গাজা পরিস্থিতি এবং তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি নিয়েও আলোচনা হয়। এরদোগান ওই চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।[BANGVIEWS-POST:3916]গাজা ইস্যুতে এরদোগান বলেন, ট্রাম্পের ঘোষিত শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ কার্যকরের কথা থাকলেও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে।তবে এরদোগান ও ট্রাম্পের ফোনালাপ নিয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।সূত্র: আল জাজিরা,