যুদ্ধ করে হরমুজ খোলা যাবে না: ইরান
সামরিক অভিযান কিংবা আগ্রাসনের মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলতে পারবে না যুক্তরাষ্ট্র। এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া।তেহরানে এক জনসমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালী খুলতে হলে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন, ইরানি জনগণের অধিকার এবং সংঘাত বন্ধে হওয়া সমঝোতার শর্ত মেনে চলতে হবে।[BANGVIEWS-POST:1776]ইরানের দাবি, সাম্প্রতিক সংঘাত বন্ধে গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এর আওতায় ৬০ দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বিনা শুল্কে জাহাজ চলাচলের অনুমতি দেয় তেহরান। জাহাজ চলাচলের জন্য একটি বিশেষ নৌপথও নির্ধারণ করা হয়েছিল।তবে ওয়াশিংটন নির্ধারিত পথের বাইরে জাহাজ চলাচলে সহায়তা এবং নতুন একটি পথ চালুর চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে ইরান। এর পরিপ্রেক্ষিতে ওই নৌপথ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র।[BANGVIEWS-POST:1773]আকরামি-নিয়া বলেন, সমঝোতায় নির্ধারিত ব্যবস্থার বাইরে হরমুজ প্রণালীতে কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরানের পক্ষ থেকে কঠোর জবাব দেওয়া হবে।তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে ইরানের অধিকার রক্ষায় দেশটির সশস্ত্র বাহিনী দৃঢ় অবস্থানে থাকবে এবং কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে।
সূত্র: প্রেস টিভি