ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা

কাস্পিয়ান সাগরে ইরানের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনীয় বাহিনীর হামলায় একজন নাবিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান।শনিবার সকালে সংঘটিত এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে এর উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কাস্পিয়ান সাগরে চলাচলরত জাহাজটিতে প্রথমে আকস্মিক বিস্ফোরণ ঘটে। পরবর্তী অনুসন্ধানে ইউক্রেনীয় সামরিক হামলার কারণে বিস্ফোরণটি ঘটেছে বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।[BANGVIEWS-POST:2559]ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, কাস্পিয়ান সাগরে কয়েকটি নির্দিষ্ট নৌযানের বিরুদ্ধে দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অভিযান পরিচালনা করা হয়েছে।তার দাবি, লক্ষ্যবস্তু করা নৌযানগুলো সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো এবং সেগুলোর সঙ্গে ইরানের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক ছিল। তবে ইরানের অভিযোগে উল্লেখ করা জাহাজটির নাম তিনি প্রকাশ করেননি।ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউও জানিয়েছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।সংস্থাটির দাবি, বাণিজ্যিক জাহাজের আড়ালে এসব নৌযান দীর্ঘদিন ধরে ইরান ও রাশিয়ার মধ্যে অস্ত্র, সামরিক ড্রোন এবং অন্যান্য সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।[BANGVIEWS-POST:2560]ইরান ইউক্রেনের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তেহরান কোনো পক্ষের হয়ে সরাসরি বা পরোক্ষভাবে অংশ নেয়নি।ঘটনার পর ইরানে নিযুক্ত ইউক্রেনের শার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে তেহরান। একই সঙ্গে হামলাটিকে বৈরী ও অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করা হয়েছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির দপ্তর জানিয়েছে, ঘটনাটির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর অবস্থান নেওয়া উচিত।

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা