ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানি প্রতিনিধিদের বহিষ্কারের মধ্যেই হরমুজে নতুন উত্তেজনা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ না মেনে নিউইয়র্কে অবস্থান করায় ইরানের দুই প্রতিনিধিকে দেশটি থেকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শনিবার অ্যাক্সিওসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ইরানি প্রতিনিধিদলের ওই দুই কূটনীতিককে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিন্তু তারা সেই নির্দেশ মেনে নিউইয়র্ক ত্যাগ করেননি।শুক্রবার তাদের এখনো নিউইয়র্কে অবস্থানের বিষয়টি জানতে পারে মার্কিন কর্তৃপক্ষ। এরপর তাদের আবারও যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে একজন শুক্রবার রাতে এবং অন্যজন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর জন্য একাধিকবার সুযোগ দিয়েছেন। তবে ইরানবিরোধী মার্কিন অভিযান অনির্দিষ্টকাল চলবে না বলেও জানান তিনি।হেগসেথ আরও বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই। তার দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।তার এই বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এ ছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কেশম দ্বীপের আকাশে একটি ‘শত্রুভাবাপন্ন’ উড়োজাহাজকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আঘাত করেছে।তবে তেলবাহী জাহাজে বিস্ফোরণ এবং উড়োজাহাজে আঘাতের বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য বা স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য দেওয়া হয়নি।

ইরানি প্রতিনিধিদের বহিষ্কারের মধ্যেই হরমুজে নতুন উত্তেজনা