ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির মন্ত্রিসভা অনুমোদন

ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি নেতৃত্বাধীন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে দীর্ঘদিনের শূন্য থাকা ১১টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং তিনজন উপপ্রধানমন্ত্রীর নিয়োগ আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করেছে। তবে নতুন মন্ত্রিসভা গঠনের আনন্দের মাঝেই দেশটির তীব্র অর্থনৈতিক মন্দা, নগদ অর্থের সংকট ও ঋণ পরিস্থিতি নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী সংঘাতের প্রভাবে তেল রাজস্ব ব্যাপকভাবে কমে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।পার্লামেন্টে অনুমোদন পাওয়া মন্ত্রীদের তালিকায় উল্লেখযোগ্য পদে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নায়েফ আল-শাম্মারি, স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াসির আল-মালিকি এবং পরিকল্পনা, সংস্কৃতি ও উচ্চশিক্ষাবিষয়ক মন্ত্রীরা। তবে অভিবাসন ও বাস্তুচ্যুতি মন্ত্রণালয়ের প্রার্থী নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ থাকায় ওই পদের ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।এদিকে অনুমোদন পাওয়া তিন উপপ্রধানমন্ত্রীর মধ্যে অন্যতম হলেন লাইথ আল-খাজালি। তিনি মূলত ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী আসাইব আহল আল-হকের অন্যতম শীর্ষ নেতা এবং সংগঠনটির প্রধান কায়েস আল-খাজালির ভাই। উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্র এই সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাশাপাশি এই দুই ভাইয়ের ওপর আর্থিক নিষেধাজ্ঞা ও বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করেছিল।মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী আলি আল-জাইদি পার্লামেন্টকে ধন্যবাদ জানান এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে যে অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলার লক্ষ্যে তাঁর সরকার প্রথম দিন থেকেই কাজ শুরু করছে।ইরাকের রাজস্ব ও অর্থনৈতিক সংকট: যুদ্ধ পরিস্থিতির কারণে ইরাকে নগদ অর্থের মারাত্মক সংকট দেখা দিয়েছে। আগে হরমুজ প্রণালি দিয়ে ইরাক প্রতিদিন গড়ে ৩৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করত, যা দেশটির মোট সরকারি রাজস্বের প্রায় ৯০ শতাংশ জোগাত। নৌপথ বন্ধ ও সংঘাতের মুখে রাজস্ব আয় তলানিতে নেমে যাওয়ায় সরকারি চাকরিজীবীদের বেতন এবং জরুরি রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ করতে দেশটির মুদ্রার মান ডলারের বিপরীতে প্রায় ১৫ শতাংশ অবমূল্যায়ন করেছেন সাবেক ব্যাংকার আল-জাইদি। সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির আমলের আর্থিক অব্যবস্থাপনার কারণে নতুন সরকার উত্তরাধিকারসূত্রে প্রায় ২০৮ ট্রিলিয়ন দিনার (১৩ হাজার ৯০০ কোটি ডলার) ঋণ পেয়েছে। যেখানে সরকারি বেতনসহ অপরিহার্য ব্যয় মেটাতেই প্রতি মাসে প্রয়োজন প্রায় ১০ ট্রিলিয়ন দিনার (৬৭০ কোটি ডলার)।অর্থনৈতিক এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি নতুন প্রধানমন্ত্রী আলি আল-জাইদি দেশে কার্যকর দুর্নীতি দমন, রাষ্ট্রের নিয়ন্ত্রণবহির্ভূত সশস্ত্র দলগুলোর নিরস্ত্রীকরণ, দেশের ভূখণ্ড থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করা এবং জাতীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখার সুস্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন।

ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির মন্ত্রিসভা অনুমোদন