ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ সংরক্ষণের একটি অস্থায়ী স্থানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।বুধবার (৯ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অস্ত্র ও যুদ্ধের অবশিষ্টাংশ অন্যত্র সরিয়ে নেওয়ার আগে ওই স্থানে সাময়িকভাবে রাখা হয়েছিল। বিস্ফোরণে মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও আহত হয়েছেন।ঘটনার পরপরই সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে পরপর বিস্ফোরণ ও ঘন ধোঁয়ার কারণে অভিযান ব্যাহত হয়।কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এর আগে গত ১ সেপ্টেম্বর ইদলিবের বিন্নিশ এলাকায় একটি গোলাবারুদবাহী গাড়িতে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত এবং কয়েকজন আহত হয়েছিলেন।

সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪