ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।মঙ্গলবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত পৃথক নোটিশে সংশ্লিষ্ট শিক্ষকদের তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।নোটিশে উল্লেখ করা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে মারাত্মক ত্রুটি ছিল। এতে পরীক্ষার্থীরা কেন্দ্রেই বিভ্রান্তি ও মানসিক চাপের মুখে পড়ে।[BANGVIEWS-POST:1801]বোর্ড বলেছে, প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা শিক্ষকদের এমন ভুল চরম দায়িত্বহীনতা ও পেশাগত কর্তব্যে অবহেলার শামিল। এ ঘটনায় সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।শোকজ পাওয়া শিক্ষকরা হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:1800]এদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে জানিয়েছেন, পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল এবং ওই দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগেই প্রশ্নপত্র মডারেশনের কাজ শেষ হয়েছিল। তবে ভুল শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, চার শিক্ষককে শোকজ