ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান তুহিন আটক

যশোরের নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হুমায়ুন কবির তুহিনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। নাশকতার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজ এলাকা থেকে হুমায়ুন কবির তুহিনকে আটক করেন ডিবি পুলিশের সদস্যরা। পরে তাঁকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।তিনি জানান, নাশকতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে আটক করা হয়েছে।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিংবা তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগের বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি।এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান তুহিন আটক