ইসরায়েলি হামলার কারণে বাস্তুচ্যুত হওয়া ৮ লাখ ৫০ হাজারের বেশি লেবানিজ নিজ নিজ এলাকায় ফিরে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, প্রায় ৮ লাখ ৬০ হাজার মানুষ নিজেদের বাড়িঘরে ফিরলেও লেবাননে এখনো প্রায় ৩ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।ইউএনএইচসিআর জানায়, বর্তমানে অন্তত ২২ হাজার মানুষ বিভিন্ন যৌথ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এছাড়া অনেকে আত্মীয়স্বজনের বাড়ি অথবা অতিরিক্ত জনসংখ্যার ভাড়া বাসায় বসবাস করছেন।[BANGVIEWS-POST:3984]সংস্থাটি সতর্ক করে বলেছে, বাস্তুচ্যুতদের ফিরে যাওয়া শুরু হলেও লেবাননের মানবিক সংকট পুরোপুরি শেষ হয়নি। যুদ্ধবিরতি ঘোষণার পরও দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে, যার ফলে কিছু মানুষ আবারও ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরুতে সংঘাতের তীব্র সময়ে লেবাননের অভ্যন্তরে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।সংস্থাটি বলেছে, সংঘাতের মাত্রা আগের তুলনায় কমলেও বিমান হামলার আশঙ্কা এখনো রয়েছে। পাশাপাশি সামরিক তৎপরতা, চলাচলে বিধিনিষেধ এবং অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের ঝুঁকি দক্ষিণ লেবানন ও বেকা অঞ্চলে মানুষের স্বাভাবিক জীবনে বাধা সৃষ্টি করছে।ইউএনএইচসিআর জানিয়েছে, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং স্থায়ী পুনর্বাসনের সুযোগ তৈরি করা এখনো বড় চ্যালেঞ্জ।সূত্র: ইউএনএইচসিআর