ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডোপ টেস্টে পজিটিভ, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার নিজাম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে ১০ সেপ্টেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এতে স্বাক্ষর করেন।প্রজ্ঞাপন অনুযায়ী, আ ফ ম নিজাম উদ্দিন পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। সাম্প্রতিক এক সরকারি প্রজ্ঞাপনেও তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার তথ্য পাওয়া যায়। মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি তিনি পুলিশ অধিদপ্তর থেকে যান।কোর্স চলাকালে ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে অন্যান্য পরীক্ষার পাশাপাশি তার ডোপ টেস্ট করা হয়।সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন বা বিজেডও এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ পাওয়া যায়।এই ফলাফলকে ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচনা করা হয়েছে।সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য হওয়ায় একই বিধিমালার ১২(১) অনুসারে তাকে গত ৩১ আগস্ট থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

ডোপ টেস্টে পজিটিভ, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার নিজাম