ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ম্যানিলায় চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সাইডলাইনে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।[BANGVIEWS-POST:2300]মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সম্প্রসারণ ও জোরদারের উপায় নিয়ে মতবিনিময় করেন ড. খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর উপস্থিত ছিলেন।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কো রুবিও। জবাবে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ, জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। ‘চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গঠনের লক্ষ্যে দুই দেশের সার্বিক সহযোগিতামূলক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়েও মতবিনিময় করেন তারা।[BANGVIEWS-POST:2305]রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করা, বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় আন্তর্জাতিক ও বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে সমন্বয় বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান লাভরভ।পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।ড. খলিলুর রহমান ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।সূত্র: বাসস

ম্যানিলায় চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক