আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। রোববার (৯ আগস্ট) রাতে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন করে আরও দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্যের ২৫টি জেলার প্রায় ১১ লাখ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে দুই হাজারের বেশি ত্রাণ বিতরণ কেন্দ্র চালু করা হয়েছে এবং পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।[BANGVIEWS-POST:3473]বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে বাড়ি বাড়ি গিয়ে জরিপ শুরু করেছে আসাম সরকার। রোববার থেকে এই কার্যক্রম শুরু হয়।মুখ্যমন্ত্রী জানান, আগামী ৩১ আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, গবাদিপশু ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে। তিনি আশ্বাস দেন, পুনর্বাসন সহায়তা থেকে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার বাদ যাবে না।
সূত্র: আনাদোলু এজেন্সি