ইরাকের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়: আল-জাইদি
ইরাকের ভূখণ্ড কিংবা আকাশসীমা ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। একই সঙ্গে ইরাকের আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।দেশটির এয়ার ডিফেন্স কমান্ড অপারেশন্স সেন্টার পরিদর্শনের সময় ইরাকি প্রধানমন্ত্রী এ অবস্থান তুলে ধরেন। ইরাকি নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।পরিদর্শনের সময় আল-জাইদি দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ইরাকের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী ও আধুনিক করার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।[BANGVIEWS-POST:3655]ইরাকি প্রধানমন্ত্রী বলেন, দেশের আকাশসীমা ও সার্বভৌমত্বের সুরক্ষার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক তৎপরতা চালাতে কোনো পক্ষকে ইরাকের ভূমি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।একই সঙ্গে বাইরের কোনো পক্ষ ইরাকের আকাশসীমা লঙ্ঘন কিংবা দেশটির নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরাকি প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে দেশটির নিরপেক্ষতা, সার্বভৌমত্ব ও আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।সূত্র: আল জাজিরা