ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশি পণ্য আলীবাবার প্ল্যাটফর্মে যুক্ত করার আহ্বান

[BANGVIEWS-POST:267]চীনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা ডট কমের প্রতিনিধিদলের সঙ্গে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ বৈঠক হয়।বৈঠকে চিটাগাং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বাংলাদেশের বিভিন্ন পণ্য আলীবাবার অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিক রূপান্তরের নতুন ধাপে প্রবেশ করছে। বাণিজ্য সম্প্রসারণ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি ট্রেড জোনের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে।তিনি আরও বলেন, চট্টগ্রামের আনোয়ারায় চায়না বিশেষায়িত ইকোনমিক জোন বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। এসব অঞ্চলে রপ্তানিমুখী পণ্য উৎপাদন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে আলীবাবার মতো বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।চেম্বার সভাপতি বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। ভৌগোলিক নৈকট্য এবং বাণিজ্যিক সম্ভাবনার কারণে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের সুযোগ রয়েছে। এ জন্য ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানো জরুরি।তিনি বাংলাদেশে আলীবাবার ব্যবসা সম্প্রসারণ, ই-কমার্স উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ এবং উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির উদ্যোগে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।আলীবাবা ডট কমের পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার বলেন, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত আলীবাবা ডট কম বর্তমানে বিশ্বের অন্যতম বড় ই-কমার্স প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে প্রায় ৫ কোটি সক্রিয় ক্রেতা রয়েছে। দুই লাখের বেশি সরবরাহকারীর মাধ্যমে বিপুলসংখ্যক পণ্য সরবরাহ করা হচ্ছে।তিনি বলেন, বাংলাদেশের বড় বাজার, উৎপাদন সক্ষমতা এবং রপ্তানির সম্ভাবনা বিবেচনায় নিয়ে আলীবাবা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ নিয়ে কাজ করছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের কৃষিপণ্য ও সামুদ্রিক পণ্যের ভালো সম্ভাবনা রয়েছে।গাওয়া সামার আরও বলেন, তৈরি পোশাকের বাইরে বাংলাদেশের অন্যান্য পণ্যের রপ্তানি বাড়ানো, পণ্য বৈচিত্র্যকরণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আলীবাবার প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্যে কাজ চলছে। এর অংশ হিসেবে চট্টগ্রামে আলীবাবার সেন্টার চালু করা হয়েছে, যেখানে ব্যবসায়ীরা প্রশিক্ষণ ও রপ্তানি সংক্রান্ত তথ্য পেতে পারবেন।[BANGVIEWS-POST:258]চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে ই-কমার্স খাতের আরও বিকাশ প্রয়োজন। এজন্য উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজার, ডিজিটাল বাণিজ্য এবং রপ্তানি প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া জরুরি।তিনি বলেন, আলীবাবা ডট কম বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে যুক্ত করতে পারে। এতে রপ্তানি পণ্যের বৈচিত্র্য বাড়বে এবং নতুন উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।বৈঠকে চিটাগাং চেম্বারের বর্তমান ও সাবেক নেতারা এবং আলীবাবা ডট কমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশি পণ্য আলীবাবার প্ল্যাটফর্মে যুক্ত করার আহ্বান