ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আলজেরিয়ায় কারাভোগ শেষে দেশে ফিরলেন চার বাংলাদেশি

আলজেরিয়ায় বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া অবস্থানের অভিযোগে আটক হওয়ার পর কারাভোগ শেষে চার বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তারা বাংলাদেশে ফিরে আসেন।বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ২০২৫ সালের ১৩ জানুয়ারি আলজেরিয়ার আইনশৃঙ্খলা বাহিনী মোট ১৪ জন বাংলাদেশিকে আটক করে। তাদের বিরুদ্ধে বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া দেশটিতে অবস্থানের অভিযোগ ছিল।দূতাবাসের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বেশিরভাগই মানবপাচারকারী চক্রের মাধ্যমে অবৈধভাবে আলজেরিয়ায় প্রবেশ করেছিলেন। বিষয়টি জানার পর বাংলাদেশ দূতাবাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে এবং তাদের আইনি সহায়তার জন্য একজন আইনজীবী নিয়োগ দেয়।[BANGVIEWS-POST:2855]পরে দূতাবাসের তদারকি ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৬ সালের ৩০ জুন আলজেরিয়ার একটি আদালত চার বাংলাদেশিকে মুক্তির নির্দেশ দেন। পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩০ জুলাই তারা দেশে ফিরে আসেন। বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, আটক থাকা বাকি ১০ বাংলাদেশির দ্রুত মুক্তি এবং নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করতে আলজেরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।

আলজেরিয়ায় কারাভোগ শেষে দেশে ফিরলেন চার বাংলাদেশি