ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনার শাসনামলে ভয় ও নিপীড়নের পরিবেশ তৈরি হয়েছিল: স্পিকার

ঢাকায় রাজনৈতিকভাবে নিপীড়নের শিকার সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নিপীড়নের মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের সঙ্গে রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্পিকার বলেন, শেখ হাসিনা সরকারের দীর্ঘ মেয়াদের শাসনকালে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও ভিন্নমতাবলম্বীদের দমন করতে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গোপন বন্দিশালা হিসেবে পরিচিত ‘আয়নাঘর’ ব্যবহারের অভিযোগ রয়েছে। পাশাপাশি ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহারের মাধ্যমেও মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।[BANGVIEWS-POST:4972]তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডের ফলে দেশে রাষ্ট্রীয় নিপীড়ন ও গুমের একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়। বিরোধী মতাদর্শের মানুষকে নির্যাতন, গুম ও হত্যার মাধ্যমে তাদের মতপ্রকাশের অধিকার সীমিত করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।সাক্ষাৎকালে সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি তার ভাই সাজেদুল ইসলামের দীর্ঘদিন নিখোঁজ থাকার বিষয়টি আইপিইউ মহাসচিবের কাছে তুলে ধরেন।সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান) এবং হুমাম কাদের চৌধুরী তাদের কথিত ‘আয়নাঘর’ বন্দিত্ব ও সেখানে নির্যাতনের অভিজ্ঞতা বর্ণনা করেন।এ সময় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা ২০১২ সালের ১৭ এপ্রিল তার স্বামী ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, তৎকালীন সরকার রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার উদ্দেশ্যে ইলিয়াস আলীকে গুম করেছিল। এ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে ‘গুম’ শব্দটি সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।[BANGVIEWS-POST:4971]বিচারবহির্ভূত গুম ও হত্যাকাণ্ডের অভিযোগের সুষ্ঠু বিচারের বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাহসিনা রুশদীর লুনা।অন্যদিকে, বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও রাজনৈতিক মতাদর্শের কারণে নিপীড়নের ঘটনাগুলোকে অমানবিক ও জঘন্য বলে মন্তব্য করেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ।তিনি বাংলাদেশের তৎকালীন সরকারের শাসনামলের কিছু ঘটনার সঙ্গে রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট নিকোলায়ে চসেস্কুর সময়কার দমননীতির তুলনা করেন।বাংলাদেশ সফর শেষে দেশে গুম, হত্যাকাণ্ড ও নিপীড়নের অভিযোগ নিয়ে আইপিইউর গভর্নিং বডির কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করবেন বলেও জানান অ্যান্ডা ফিলিপ।

শেখ হাসিনার শাসনামলে ভয় ও নিপীড়নের পরিবেশ তৈরি হয়েছিল: স্পিকার