ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শ্রমিকদের কাঁধে ভর করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: আমজনতার তারেক

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন আমজনতা দলের নেতা মো. তারেক রহমান। তাঁর দাবি, প্রকৃত শ্রমিকেরা কারখানা বন্ধ করতে চান না। তাঁরা চান মজুরি বৃদ্ধি এবং কর্মসংস্থানের নিশ্চয়তা।মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।তারেক রহমান অভিযোগ করেন, শ্রমিকদের আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরেই মুক্তি আসবে’ বলে মন্তব্য করছেন।তাঁর মতে, শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনের সুযোগ নিয়ে একটি পক্ষ রাজনৈতিক সুবিধা অর্জনের চেষ্টা করছে।তিনি বলেন, শ্রমিকেরা কখনো চাইবেন না তাঁদের আন্দোলনের কারণে কারখানা বন্ধ হয়ে যাক। কারণ কারখানা বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকেরাই।ফেসবুক পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন করে দিয়েছেন।তাঁর প্রত্যাশা, এর মাধ্যমে শ্রমিকদের বেতন বাড়বে এবং তাঁরা আন্দোলন ছেড়ে কাজে ফিরে যাবেন।কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি শ্রমিকেরা নিতে চাইবেন না বলেও মন্তব্য করেন তিনি।পুলিশের ওপর হামলার ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন আমজনতা দলের এই নেতা।তিনি অভিযোগ করেন, ‘ইনশাআল্লাহ, ডিসেম্বরে মুক্তি মিলবে’ বলে যারা শ্রমিকদের আন্দোলনকে ব্যবহার করে পুলিশের ওপর হামলা চালাচ্ছে, তাদের পরিচয় প্রকাশ পাচ্ছে।তাঁরা প্রকৃত শ্রমিক কি না, সে প্রশ্নও তুলেছেন তারেক রহমান।পুলিশ সদস্যদের ওপর হামলার পেছনে শ্রমিকদের মধ্যে লুকিয়ে থাকা রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট কর্মীদের ভূমিকা থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।তারেক রহমানের দাবি, শ্রমিকদের ওপর কঠোরতা না দেখানোর নীতির কারণে পুলিশ সদস্যদের হামলার শিকার হতে হচ্ছে।তিনি আরও বলেন, বর্তমান সরকার শ্রমিকদের সরকার। শ্রমিকেরাই এ সরকারকে ক্ষমতায় এনেছেন এবং তাঁরাই সরকারকে রক্ষা করবেন।তাঁর বিশ্বাস, শ্রমিকেরা শেষ পর্যন্ত কাজে ফিরে যাবেন। একই সঙ্গে ডিসেম্বরের মুক্তির কথা বলে যারা রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন, শ্রমিকেরা তাঁদের প্রতিহত করবেন।তবে শ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ সদস্যদের ওপর হামলার বিষয়ে নিজের পোস্টে কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপনের তথ্য পাওয়া যায়নি।এদিকে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।আন্দোলনের মধ্যে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এরই মধ্যে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার।তবে বোর্ড গঠন করা হলেও নতুন মজুরির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি।এই পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণের পাশাপাশি কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখার বিষয়ে গুরুত্ব দিয়েছেন মো. তারেক রহমান।

শ্রমিকদের কাঁধে ভর করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হচ্ছে: আমজনতার তারেক