ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিএসসিসি ভোটে লড়াইয়ের আগেই সৌজন্যের বার্তা দুই প্রার্থীর

আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে মনোনীত ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সাদিক কায়েমকে শুভেচ্ছা জানান।নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, গণতান্ত্রিক প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকলেও সৌহার্দ্য, সৌজন্য ও ইতিবাচক প্রতিযোগিতা থাকা উচিত। তিনি বলেন, ঢাকার মানুষের জন্য কে কতটা ভালো সেবা ও পরিবর্তন আনতে পারেন—প্রতিযোগিতা হওয়া উচিত সে বিষয়েই।পোস্টে সাদিক কায়েমের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এনসিপির এই নেতা।এর আগে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে এনসিপি দক্ষিণ সিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং উত্তর সিটিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করে।জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণে সাদিক কায়েম এবং উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিনকে প্রার্থী করেছে।

ডিএসসিসি ভোটে লড়াইয়ের আগেই সৌজন্যের বার্তা দুই প্রার্থীর