ঢাকার আকাশ পরিষ্কার, যে বার্তা দিল আবহাওয়া অফিস
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই।পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে রাজধানী ও আশপাশের এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।এদিকে শুক্রবার ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।আবহাওয়া অধিদপ্তরের ছয় ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।