ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন।রিটকারীর আইনজীবী জানিয়েছেন, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।[BANGVIEWS-POST:4010]রিটে অভিযোগ করা হয়েছে, আবদুল হান্নান মাসুদ নির্বাচনী হলফনামায় প্রয়োজনীয় তথ্য গোপন করেছেন। এ কারণে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।এ ছাড়া রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়েও হাইকোর্টের কাছে আদেশ চাওয়া হয়েছে।তবে রিটে উত্থাপিত অভিযোগের বিষয়ে আবদুল হান্নান মাসুদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

আবদুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট