ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন সরকারপ্রধানের সঙ্গে সাহাবুদ্দিন, রেকর্ডটি নতুন নয়

পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের ইতি টেনেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেওয়ার পর সাহাবুদ্দিন তিনজন সরকারপ্রধানের সঙ্গে কাজ করেছেন। তারা হলেন—প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি নির্বাচিত হলেও পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্বাধীন সরকারের আমলেও দায়িত্বে বহাল ছিলেন। ফলে তার মেয়াদটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ব্যতিক্রমী হিসেবে বিবেচিত হতে পারে।তবে বাংলাদেশের ইতিহাসে তিনিই প্রথম রাষ্ট্রপতি, যিনি একই মেয়াদে তিন সরকারপ্রধানের সঙ্গে দায়িত্ব পালন করেছেন—এ দাবি সঠিক নয়।রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসও ১৯৯১ থেকে ১৯৯৬ সালের মেয়াদে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।১৯৯৬ সালের ৩০ মার্চ খালেদা জিয়া পদত্যাগ করলে আবদুর রহমান বিশ্বাস বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হলে একই বছরের ২৩ জুন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ান তিনি।সুতরাং, সাহাবুদ্দিন একই মেয়াদে তিন সরকারপ্রধান এবং ভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে দায়িত্ব পালন করলেও এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা নয়।

তিন সরকারপ্রধানের সঙ্গে সাহাবুদ্দিন, রেকর্ডটি নতুন নয়