ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এ পদে যোগ দেন।আফরোজা আব্বাস বিএনপির রাজনৈতিক নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের (মির্জা আব্বাস) সহধর্মিণী।এর আগে গত ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। অবৈতনিক এ নিয়োগ যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য কার্যকর থাকবে।প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে চেয়ারম্যানও চাইলে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা দেশের নারীদের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে আফরোজা আব্বাস সংস্থাটির নীতিনির্ধারণ ও কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবেন।

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস