ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পুনঃ অর্থায়ন চুক্তি সই মধুমতি ব্যাংকের

মধুমতি ব্যাংক কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতে অর্থায়ন বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পাঁচ হাজার কোটি টাকার সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় মধুমতি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের অধীন এসএমই গ্রাহকদের ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা দেবে। এই ঋণ দেশের সিএমএসএমই খাতের প্রবৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, সিএমএসএমই বিজনেস সাপোর্ট বিভাগের প্রধান জাহিদ আল মুনতাসির এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন।মধুমতি ব্যাংক ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর যাত্রা শুরু করে এবং বর্তমানে দেশের ৫৬টি শাখা ও ৬টি উপশাখা রয়েছে। ২০২৫ সালের শেষে ব্যাংকটির মোট আমানতের পরিমাণ ছিল ৯ হাজার ২৯২ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে পুনঃ অর্থায়ন চুক্তি সই মধুমতি ব্যাংকের