ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আদালতের নির্দেশনা শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধের আহ্বান

দেশের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে সরকার।শুক্রবার প্রকাশিত এক তথ্য বিবরণীতে এ অনুরোধ জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন।[BANGVIEWS-POST:1575]তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত কোনো পলাতক আসামির বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।এ অবস্থায় দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণকৃত অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার।[BANGVIEWS-POST:1574] সরকার আশা প্রকাশ করেছে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন ও নাগরিকরা প্রচলিত আইন এবং আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা জানাবেন এবং তা প্রতিপালনে সহযোগিতা করবেন।

আদালতের নির্দেশনা শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধের আহ্বান