ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাইকোর্টের নির্দেশ: অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধ করতে হবে

বাংলাদেশের হাইকোর্ট দেশজুড়ে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।এই নির্দেশনা দিয়েছেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ। নির্দেশটি ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান আইনজীবী এস এম জুলফিকার আলী জুনুর করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা হয়।আদেশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু আদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, অনিবন্ধিত পোর্টাল এবং গুজব ছড়ানো পেজ বন্ধ করার নির্দেশসহ রুল জারি করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।

হাইকোর্টের নির্দেশ: অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধ করতে হবে