ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ খারিজ করল আইওসি

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের ঘটনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করবে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আইওসি জানিয়েছে, বিষয়টি তাদের নৈতিকতা কমিশনের বিচারিক ক্ষমতার মধ্যে পড়ে না।বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন বালোগান। প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে তার খেলার সুযোগ না থাকার কথা ছিল। তবে ফিফা এক বছরের জন্য নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত করায় বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামেন তিনি।ফিফার ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বিধি অনুযায়ী, ডিসিপ্লিনারি কমিটি চাইলে কোনো নিষেধাজ্ঞার কার্যকারিতা নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখতে পারে।[BANGVIEWS-POST:2474]বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ফোনালাপের পর বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। বিষয়টি সামনে আসার পর ফুটবল অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়। বেলজিয়ামও সিদ্ধান্তটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে।পরে মানবাধিকার সংস্থা ফেয়ারস্কোয়ার অভিযোগ করে, ফিফা সভাপতি রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন। অভিযোগটি তদন্তের জন্য সংস্থাটি আইওসির নৈতিকতা কমিশনের কাছে আবেদন জানায়।আইওসির এক মুখপাত্র জানিয়েছেন, অভিযোগটি পর্যালোচনা করা হলেও এটি ফিফার অভ্যন্তরীণ শাসনব্যবস্থা ও সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সম্পর্কিত। এ কারণে বিষয়টি আইওসি নৈতিকতা কমিশনের আওতায় পড়ে না।তিনি বলেন, অলিম্পিক সনদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলো নিজস্ব শাসন ও কার্যক্রম পরিচালনায় স্বাধীন। এসব ফেডারেশন বা তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে আইওসির নৈতিকতা বিধি কেবল তখনই প্রয়োগ করা যায়, যখন অভিযোগটি সরাসরি আইওসির কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হয়।[BANGVIEWS-POST:2469]আইওসির ভাষ্য অনুযায়ী, ফিফা সভাপতির বিরুদ্ধে অভিযোগটি সংস্থাটির নিজস্ব প্রশাসন, বিভিন্ন সরকারের সঙ্গে সম্পর্ক এবং ফুটবলের বিধি প্রয়োগের সঙ্গে জড়িত। ফলে এ বিষয়ে তদন্ত করার আইনগত এখতিয়ার তাদের নেই।এ সিদ্ধান্তের কথা ফেয়ারস্কোয়ারকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তবে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত এবং ফিফার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক এখনও থামেনি।সূত্র: রয়টার্স

ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ খারিজ করল আইওসি