আনিসুল হকের অস্ত্র মামলার পরবর্তী শুনানি ২৩ আগস্ট
রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৩ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।বুধবার (২২ জুলাই) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ নির্ধারণ করেন।এদিন মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে আনিসুল হকের আইনজীবী মো. সুমন হোসাইন শুনানি পেছানোর আবেদন করেন।আবেদনে বলা হয়, মামলার মূল আইনজীবী হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। আসামিপক্ষের প্রস্তুতি ও সুবিচারের স্বার্থে সময় প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।[BANGVIEWS-POST:2296]শুনানির সময় আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের বক্তব্য শুনে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করেন।মামলার এজাহার অনুযায়ী, বনানী থানা এলাকার ঠিকানায় আনিসুল হকের নামে একটি লাইসেন্স করা পিস্তল ছিল। ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক নাগরিকদের দেওয়া আগ্নেয়াস্ত্রের[BANGVIEWS-POST:2299] লাইসেন্স স্থগিত করে। একই সঙ্গে ওই বছরের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।পুলিশের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক অস্ত্রটি থানায় জমা দেননি এবং এ বিষয়ে কোনো তথ্যও জানাননি। পরে বনানী থানার উপপরিদর্শক মো. জানে আলম দুলাল বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি করেন।