সৌদি আরবকে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি আরবের কাছে প্রায় ৫০০ কোটি ডলারের জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ বা জেডিএএম-ইআর বিক্রির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব অস্ত্রের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান বোয়িং।এর পাশাপাশি প্রায় ৭৫ কোটি ডলারের এজিটি-১৫০০ ইঞ্জিন সৌদি আরবের কাছে বিক্রির প্রস্তাবও অনুমোদন করেছে ওয়াশিংটন। এসব ইঞ্জিন সরবরাহের প্রধান ঠিকাদার হিসেবে রয়েছে হানিওয়েল।[BANGVIEWS-POST:5117]মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবের প্রতিরক্ষা ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে সহায়তা করবে। একই সঙ্গে সম্ভাব্য আঞ্চলিক হুমকি মোকাবিলা এবং সৌদি ভূখণ্ডের নিরাপত্তা জোরদার করতেও এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ওয়াশিংটন আরও বলছে, এই সামরিক সরঞ্জাম সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য উপসাগরীয় মিত্রদের সামরিক ব্যবস্থার সমন্বয় বাড়াতে সহায়তা করবে।[BANGVIEWS-POST:5116]মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি অনুযায়ী, প্রস্তাবিত অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণেও ভূমিকা রাখবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে সৌদি আরবের নিরাপত্তা আরও শক্তিশালী করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরবের জন্য এই বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র বিক্রির অনুমোদন দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্ব আরও স্পষ্ট করছে।তথ্যসূত্র: মিডল ইস্ট আই