ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তন

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের শুরুর একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে সাতটি পরিবর্তন করেছেন তিনি। আক্রমণভাগে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো ‘ফলস নাইন’ ভূমিকায় রাফিনিয়াকে খেলানোর সিদ্ধান্ত।প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা এন্দ্রিককে এবার বেঞ্চে রাখা হয়েছে। আক্রমণে সুযোগ পেয়েছেন রায়ান। তার সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া।রাফিনিয়ার জন্য আক্রমণের মাঝখানে খেলার অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। বার্সেলোনায়ও তাকে এই ভূমিকায় ব্যবহার করা হয়েছে। ক্লাব পর্যায়ে আক্রমণের বিভিন্ন পজিশনে খেলার অভিজ্ঞতা থাকায় এবার জাতীয় দলেও তাকে নতুন কৌশলে ব্যবহার করছেন আনচেলত্তি।ব্রাজিলের মাঝমাঠেও পরিবর্তন এসেছে। দানিলো ও ব্রুনো গিমারাইশের সঙ্গে থাকছেন সান্তোসের গ্যাব্রিয়েল বন্তেপো। জাতীয় দলের মূল একাদশে এটি তার প্রথমবারের মতো সুযোগ।রক্ষণভাগেও ব্যাপক পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ। গোলপোস্টের নিচে থাকছেন ওতাভিও। রক্ষণে ভান্দেরসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও মাউরো জুনিয়রকে রাখা হয়েছে।ফলে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা গোলরক্ষক হুগো সুজার পাশাপাশি মাতেউজিনিও, মারকিনিয়োস, ভিতোর রেইস ও দগলাস সান্তোস এবার শুরু থেকে খেলছেন না।ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৪টায় ম্যাচটি শুরু হওয়ার কথা।ব্রাজিলের একাদশ:ওতাভিও; ভান্দেরসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মাউরো জুনিয়র; দানিলো, ব্রুনো গিমারাইশ, গ্যাব্রিয়েল বন্তেপো; রায়ান, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে বড় পরিবর্তন