বিনিয়োগই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বিনিয়োগ বাড়ানো। বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।সোমবার, ২৭ জুলাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আমির খসরু বলেন, বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি হবে। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য অর্জনেও বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।[BANGVIEWS-POST:2609]তিনি জানান, ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সহজ করতে সরকার অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ এখন সপ্তাহের সাত দিন এবং ২৪ ঘণ্টা ব্যবসার জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিনিয়োগের বিকল্প নেই।চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, দুই দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন এবং দক্ষ জনশক্তি তৈরির সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল দেশের শিল্পায়ন, বৈদেশিক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।