ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার।রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।তিনি বলেন, আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি ভারতে অবস্থান করা অন্য পলাতকদের প্রত্যাবর্তনের জন্যও পৃথক চিঠি দেওয়া হয়েছে। চিঠির সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের অনুলিপিও পাঠানো হয়েছে।[BANGVIEWS-POST:2178]জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এদিকে বিমসটেকের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে শামা ওবায়েদ ইসলাম আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও জ্বালানি নিরাপত্তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।তিনি বলেন, বিমসটেকের বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশ অর্থনৈতিক সংহতি ও জনগণকেন্দ্রিক সহযোগিতা এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ