তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক করল মন্ত্রণালয়
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।এসব অ্যাকাউন্ট ও পেজ থেকে বিভ্রান্তিকর তথ্য এবং অনুমোদনহীন বক্তব্য প্রচার করা হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।বৃহস্পতিবার (২৩ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এ সতর্কতা দেওয়া হয়।বিবৃতিতে বলা হয়, সম্প্রতি উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে।[BANGVIEWS-POST:2359]এসব অ্যাকাউন্ট থেকে মন্ত্রীর নামে অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য এবং বিভিন্ন ধরনের কনটেন্ট প্রচার করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি ও নীতিহীন বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।বিবৃতিতে আরও জানানো হয়, জহির উদ্দিন স্বপনের নিজ নামে একটিমাত্র ভেরিফায়েড বা ব্লু-ব্যাজযুক্ত ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এর বাইরে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার সম্পৃক্ততা কিংবা অনুমোদন নেই।[BANGVIEWS-POST:2356]ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রকাশিত কোনো বক্তব্য বা কনটেন্ট বিশ্বাস এবং প্রচার না করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।পাশাপাশি তথ্যমন্ত্রীর নাম-পরিচয় ব্যবহার করে পরিচালিত সন্দেহজনক অ্যাকাউন্ট ও পেজ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।