ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করেছে একটি সাইবার প্রতারক ও দুর্বৃত্ত চক্র। এ ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী, দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার এবং ওই অ্যাকাউন্টের মাধ্যমে যেকোনো প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দলটি।শনিবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক সতর্কীকরণ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র অধ্যাপক মুজিবুর রহমানের ব্যবহৃত ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ আইডিটি অবৈধভাবে নিজেদের নিয়ন্ত্রণে (হ্যাক) নিয়েছে। হ্যাকাররা উক্ত অ্যাকাউন্ট ব্যবহার করে তাঁর পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বার্তা পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি কিংবা আর্থিক সুবিধা দাবি করার ঝুঁকি তৈরি হয়েছে।এ অবস্থায় উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে দলটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর নম্বর বা অ্যাকাউন্ট থেকে কোনো বার্তা, অর্থ সাহায্য বা আর্থিক লেনদেনের অনুরোধ এলে তাতে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে জামায়াত।

জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড