ঢাকা    সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ ২৪ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বারের পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার পদত্যাগ করেছেন। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।সোমবার (৭ সেপ্টেম্বর) তিনি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে।এর আগে একই দিনে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা পদত্যাগ করেন।সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেন। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন।[BANGVIEWS-POST:5353]এর আগে গত জুনে সরকারের কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জামায়াত সমর্থিত সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।সেসময় পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন, সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ এবং বিচারক নিয়োগ অধ্যাদেশ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে তারা পদত্যাগ করেছেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ধারাবাহিক এসব পদত্যাগের ঘটনায় আইন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বারের পদত্যাগ