ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অটোগ্যাসের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৫৩ পয়সা

দেশে ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১১ টাকা ৫৩ পয়সা বাড়ানো হয়েছে। মূসকসহ নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা, যা আগে ছিল ৭৩ টাকা ০৯ পয়সা।রোববার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য নির্ধারণ করে আদেশ জারি করে। একই দিন সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন মূল্য বহাল থাকবে।অটোগ্যাসের পাশাপাশি এলপিজি সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে। বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।নতুন মূল্য অনুযায়ী, ৫.৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮৪২ টাকা এবং ১২.৫ কেজির দাম ১ হাজার ৯১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া ১৫ কেজি সিলিন্ডার ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ কেজি ২ হাজার ৭৫৫ টাকা এবং ২০ কেজি সিলিন্ডার ৩ হাজার ৬১ টাকায় বিক্রি হবে।২২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৮২৭ টাকা এবং ৩০ কেজির দাম ৪ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।এদিকে ৩৩ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫১ টাকা। ৩৫ কেজির দাম ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম হবে ৬ হাজার ৮৮৮ টাকা।

অটোগ্যাসের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৫৩ পয়সা