ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত মাদারীপুর, বাড়িঘরে লুট

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণের পাশাপাশি ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা, একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির, আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের নাম জানা গেছে।পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।[BANGVIEWS-POST:109]সংঘর্ষের সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পাশাপাশি ১২টি বসতঘরে ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।[BANGVIEWS-POST:102] মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত মাদারীপুর, বাড়িঘরে লুট