শিরোনাম:
তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন ববি হাজ্জাজ

বাংলা ভিউজ ডেস্ক
- আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 11
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা-১৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় দু’জনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাক্ষাতে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর উচ্চ পরিষদ সদস্য পারভেজ খান এবং দলটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পায় বিএনপি নেতৃত্বাধীন জোট। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে রয়েছে দলটি।
























