ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন এক হাজার মানুষ

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 13

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর শিগগিরই নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সব ধরনের প্রস্তুতি রয়েছে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে এবং নির্ধারিত সময়েই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে।

শেয়ার করুন

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন এক হাজার মানুষ

আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬