ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

ঢাকা | বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে বিএনপি—এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

প্রতিবেদনে দলটির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাত দিয়ে বলা হয়েছে, আঞ্চলিক ইস্যুগুলোকে গুরুত্ব দিয়ে নতুন সরকার একটি “সুষম নীতি” অনুসরণ করতে চায় এবং শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে মোদীকে অগ্রাধিকার দেওয়া হবে। “সময় কম, কিন্তু আমরা আন্তরিক”—এমন বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী, এই আমন্ত্রণকে দুই দেশের সম্পর্কোন্নয়নে সদিচ্ছার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি সার্ক ও বিমসটেকের মতো আঞ্চলিক ফোরামগুলোকে কার্যকরভাবে কাজে লাগানোর কথাও তিনি বলেছেন। 

নির্বাচনে বিএনপির বড় জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে ভারতের সরকারি তথ্য দপ্তর ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ওয়েবসাইটে বিবৃতি প্রকাশ করা হয়েছে। 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মোদী ফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলে নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানান।

শেয়ার করুন

তারেকের শপথে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি: ডব্লিউআইওএন

আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬