ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন : নজরুল ইসলাম খান বিএনপি ও স্বতস্ত্র সংঘর্ষ, আহত ৯ ভালুকায় ৫ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ভোট ডাকাতির ‘নীলনকশা’র অভিযোগ: প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন সাকি জাতীয় নির্বাচন ও গণভোট কাল: সংস্কারের পক্ষে শায়খ আহমাদুল্লাহর ‘হ্যাঁ’ ভোটের আহ্বান অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা : ইসি সানাউল্লাহ ৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন গাইবান্ধায় ভোটের সব প্রস্তুতি শেষ, জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা ব্যালট পাঠানো শুরু, বৃহস্পতিবার ভোটে নির্ধারিত হবে ভাগ্য

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 8

ভোটের সময় অর্থ পরিবহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, টাকা বৈধ হলে এবং এর উৎস ও ব্যবহারের বৈধ খাত দেখানো গেলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহন করলেও আপত্তি নেই।

বুধবার ভোটের সময় অর্থ পরিবহনের সীমা ও সময়সীমা নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব জানান, “টাকা যদি বৈধ হয় এবং বৈধভাবে উৎস দেখানো যায়, তাহলে নির্দিষ্ট কোনো সীমা নেই। ব্যক্তিগত প্রয়োজনে যত খুশি টাকা বহন করা যাবে।”

তবে তিনি সতর্ক করে বলেন, ওই অর্থ যদি ভোটে কাউকে প্রভাবিত করা বা অনিয়মে ব্যবহারের অভিযোগের সঙ্গে যুক্ত হয়, তাহলে বিষয়টি ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। আর অর্থের উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

এর আগে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে প্রায় ৫০ লাখ টাকা বহনের অভিযোগে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ আটক করে। বুধবার দুপুর আনুমানিক ১২টার দিকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।

শেয়ার করুন

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬