ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন গাইবান্ধায় ভোটের সব প্রস্তুতি শেষ, জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা ব্যালট পাঠানো শুরু, বৃহস্পতিবার ভোটে নির্ধারিত হবে ভাগ্য স্বতন্ত্র প্রার্থীর নাম ব্যবহার করে সাড়ে ১০ লাখ টাকা, মাইক্রোবাস জব্দ কেউ কেউ অপতথ্য ছড়াচ্ছে মন্তব্য জামায়াত আমিরের অর্ধকোটি টাকাসহ আটক ঠাকুরগাঁও জামায়াত আমির, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিয়ে জাতিসংঘের বার্তা ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ: প্রধানমন্ত্রী পদে শাবানা মাহমুদ? ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, কাল কে কোথায় ভোট দেবেন?

আমীরে জামায়াতের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 13

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কার্যালয়ে জাপানের নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনপ্রধান মান্যবর মি. মাসাতো ওয়াতানাবে।

বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্টরা জানান। এতে বাংলাদেশের সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না, সে বিষয়ে পর্যবেক্ষণ কার্যক্রম এবং গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে আশা প্রকাশ করা হয়, জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করতে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে উভয় দেশের উন্নয়ন, অগ্রগতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

শেয়ার করুন

আমীরে জামায়াতের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবের সৌজন্য সাক্ষাৎ

আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬