ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ১ লাখ টাকা ও ধানের শীষের ভোটার স্লিপসহ দুজন আটক, জরিমানা

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 8

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নগদ ১ লাখ ২ হাজার টাকা ও ধানের শীষ প্রতীকের ভোটার স্লিপসহ দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সেনাবাহিনীর সদস্যরা বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের ধানের শীষ প্রতীকের বেশ কিছু ভোটার স্লিপসহ দুই ব্যক্তিকে আটক করেন। তাদের কাছ থেকে নগদ ১ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না জানান, বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় ধানের শীষ প্রতীকের ভোটার স্লিপসহ হুমায়ুন গাজী ও এনায়েত কাজীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত হুমায়ুন গাজীকে ১০ হাজার টাকা এবং এনায়েত কাজীকে ৩ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা ১ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনী সময়সীমায় যেকোনো ধরনের প্রচার বা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রম আইনত নিষিদ্ধ থাকায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা ব্যবসায়িক কাজে ওই টাকা বহন করছিলেন।

এর আগে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দুপুরে বাবুগঞ্জ এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোটরসাইকেলে থাকা ওই দুই ব্যক্তিকে তল্লাশি করে নগদ টাকা ও নির্বাচনী স্লিপ উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন

বাবুগঞ্জে ১ লাখ টাকা ও ধানের শীষের ভোটার স্লিপসহ দুজন আটক, জরিমানা

আপডেট: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬