ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটে অনিয়ম হলে আন্দোলন ও ভোট বর্জনের হুঁশিয়ারি

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম হলে আন্দোলন ও ভোট বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মঠবাড়িয়ার ডাকবাংলো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে ডা. ফরাজী বলেন, ধানের শীষ প্রতীকের কর্মীদের কালোটাকার ছড়াছড়ি, ভোটারদের হুমকি, ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এসব কর্মকাণ্ড সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

তিনি আরও বলেন, মঠবাড়িয়ায় যদি কোনো ধরনের অনিয়ম বা কারচুপি হয়, তাহলে বরিশাল ও ঢাকায় লাখ লাখ জনতা মাঠে নামবে। তখন পরিস্থিতি সামাল দেওয়া কারও পক্ষে সম্ভব হবে না। নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার দাবি জানান।

ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলাল বলেন, আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন চাই।

উল্লেখ্য, আজ সকাল থেকে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের ৮৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সব নির্বাচনী সরঞ্জাম কঠোর নিরাপত্তার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আকলিমা আক্তারের উপস্থিতিতে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

ভোটে অনিয়ম হলে আন্দোলন ও ভোট বর্জনের হুঁশিয়ারি

আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬