ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

বাংলা ভিউজ ডেস্ক
  • আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / 14

ভোলায় পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ভোলা সদর উপজেলার কাঠির মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাসান (৪২)সেলিম (৪৪)। তারা ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নৌবাহিনী সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় নৌবাহিনীর একটি টিম ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বরকন্দাজ জামে মসজিদসংলগ্ন একটি টিনের ঘরে অভিযান চালিয়ে সেলিম ও হাসানকে আটক করে।

অভিযানে তাদের কাছ থেকে একটি একনলা দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, দুটি দেশীয় অস্ত্র, পুলিশের হারানো ৯ রাউন্ড ৭.৬২ মি.মি. এসএবল, ৩ রাউন্ড শর্টগানের কার্তুজসহ মোট ১২ রাউন্ড জীবিত গোলাবারুদ এবং একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার সেলিম চিহ্নিত সন্ত্রাসী জামাল উদ্দিন (চকেট জামাল) এর ঘনিষ্ঠ সহযোগী।

আটকের পর তাদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, আটক দুজনের একজন অসুস্থ হওয়ায় তাকে ভোলা সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

ভোলায় যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২

আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬