Bangla Views

হুতিদের ঠেকাতে সৌদি আরবের সঙ্গে মিলে লড়বে আরব আমিরাত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা রুখতে দীর্ঘদিনের মতভেদ ভুলে এক হতে শুরু করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন এক সমঝোতা অনুযায়ী, হুতিবিরোধী লড়াইরত স্থানীয় সরকারি বাহিনীর অন্যতম কার্যকর অংশ ‘জায়ান্ট ব্রিগেডস’কে পুনরায় অর্থায়ন দিতে সম্মত হয়েছে আমিরাত। অন্যদিকে, বিনিময়ে স্থলভাগের এসব বাহিনীকে আকাশপথে বিমান সহায়তা ও নিরাপত্তা সুরক্ষা প্রদানে রাজি হয়েছে সৌদি আরব।

মন্তব্য

অনুমোদনের পরে মন্তব্য প্রকাশিত হবে।