
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়ায় হচ্ছে বাসিন্দাদের
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে তীব্র গতিতে ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ছয়টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। আগুনের দ্রুত বিস্তার ও প্রাণহানির ঝুঁকি এড়াতে প্রায় ছয় হাজার বসতবাড়ির ১৬ হাজার বাসিন্দাকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।