Bangla Views

হুথিদের সঙ্গে যুদ্ধে ৮ ইয়েমেনি সেনা নিহত

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী এবং ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে তীব্র সংঘাত ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথিদের সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ে অন্তত আটজন ইয়েমেনি সেনাসদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে প্রতিবেশী তাইজ প্রদেশে হুথিদের চালানো ভারি গোলাবর্ষণে দুই নারীসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

মন্তব্য

অনুমোদনের পরে মন্তব্য প্রকাশিত হবে।